Mamata Banerjee D. Litt: 'যোগ্য নেত্রী বলেই ডিলিট': সুজন, টুইট শুভেন্দুর
গতকাল সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ডি-লিট গ্রহন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পর সেন্ট জেভিয়ার্স মুখ্যমন্ত্রীকে ডিলিট দেওয়ার প্রস্তাব দিলে মুখ্যমন্ত্রী তা গ্রহনে রাজি হন। সোমবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীকে ডিলিট তুলে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) সাম্মানিক ডি-লিট দেওয়া নিয়ে কটাক্ষ করেছেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে মুখ্যমন্ত্রীর ডি-লিট প্রাপ্তির দিনে প্রশংসায় পঞ্চমুখ হলেন বর্তমান রাজ্যপাল। উইনস্টন চার্চিলের সঙ্গে তুলনাও টেনেছেন তিনি।
সুজন চক্রবর্তী এদিন টুইট করে বলেছেন, 'যোগ্য নেত্রী বলেই মমতা ডি-লিট পেয়েছেন', চমৎকার। এর আগে বিরোধী নেত্রী মমতা পিএইচডি পেয়েছিলেন। অস্বিত্বহীন বিশ্ববিদ্যালয়ের জালিয়াতি ডিগ্রি। '
পাশাপাশি শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, 'অনুষ্ঠানে মাননীয় রাজ্যপালের বক্তৃতা শুনে মনে হচ্ছিল যেনও, তিনি প্রথাগত বক্তৃতার রিহার্সাল করছেন। যা মূলত তিনি রাজ্য বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনের শুরুতে পাঠ করবেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ