দিদির দুত কর্মসূচির আয়োজন হিলি তৃণমূল কংগ্রেসের,উপস্থিত জেলা মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের কালিবাড়ি মন্দিরে পুজো দেয়ার পর বিনশিরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে দিদির দুত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অন্তর্গত বাড়ি বাড়ি জনসংযোগ ও মানুষের সমস্যা গুলি লিপিবদ্ধ করেন এবং সমাধানের পথ দেখান।
এ বিষয়ে স্থানীয় জনগণের ড্রেন ও পথবাতি নিয়ে সমস্যার কথা জানালে তৎক্ষণা ছুটে যান পঞ্চায়েতের প্রধানের নিকট। এবং দ্রুত সারাই করবার জন্য আলোচনা করেন। এরপর পঞ্চায়েত প্রধানের আশ্বাস মেলায় অবশেষে জনগণকে আশ্বস্ত করেন এবং মাতাস বাজারে একটি সভার মাধ্যমে আজকের দিনের দিদির দুত কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।
এ বিষয়ে আমাদের মুখোমুখি হয়ে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী ঠিক কি জানালেন শুনে নেব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ