Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলিপুরদুয়ার ডিভিশনের DRM এর স্টেশন পরিদর্শন, আমূল পরিবর্তনের ইঙ্গিত !

জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শন করলেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের DRM


DRM



জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শন করলেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের DRM দিলীপকুমার সিং। শুক্রবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশনের বিভিন্ন পরিকাঠামো দিক পরিদর্শন করেন তিনি। কথা বলেন যাত্রীদের সঙ্গে‌ও।


DRM দিলীপকুমার সিং এদিন ঘুরে দেখেন যাত্রী প্রতিক্ষালয় সহ গোটা স্টেশন চত্বর। স্টেশন চত্বরের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি নতুন কি কি পরিকল্পনা নেওয়া হচ্ছে তা নিয়ে তিনি কথা বলেন জলপাইগুড়ি রোড স্টেশনের অফিসার‌দের সঙ্গে।


জানা গেছে রেল বাজেটের মধ্যে দিয়ে এবার জলপাইগুড়ি রোড স্টেশনের সংস্কার ঘটিয়ে অনেক উন্নয়ন‌মূলক কাজ করা হবে। এই উন্নয়ন মূলক প্রকল্পের আওতায় জলপাইগুড়ি জেলার মোট সাতটি স্টেশন রয়েছে বলে জানা গেছে।


আর তাই কাজ শুরুর আগে সবগুলো স্টেশন পরিদর্শন করে কাজের রূপরেখা তৈরি করতেই রেলের আলিপুরদুয়ার ডিভিশনের DRM দিলীপকুমার সিংয়ের এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code