জেলা তৃণমূল সভাপতির নামে কুৎসা রটানোয় BJP নেতার নামে সিতাই থানায় FIR তৃনমূলের
জেলা তৃণমূল সভাপতির নামে কুৎসা রটানোয় BJP নেতার নামে সিতাই থানায় FIR তৃনমূলের
সিতাই :
রবিবার দুপুরে সিতাই থানায় গিয়ে বিজেপি নেতা তথা দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেন সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুক্তিপদ মন্ডল।
উল্লেখ্য সদ্য কয়েকদিন আগে বিজেপি নেতা অজয় রায় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নামে কুৎসা রটায় এমনটাই অভিযোগ তৃণমূলের। সেই কারণেই আজ তার নামে মানহানির কথা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এদিন সেখানে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূল সভাপতি বিশু রায় প্রামানিক ও অন্যান্য তৃণমূল নেতারা।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
