Latest News

6/recent/ticker-posts

Ad Code

গিতালদহের দাপুটে তৃণমূল নেতা আবু আল আজাদকে শোকজ করল দিনহাটা ১নং ব্লক তৃণমূল কংগ্রেস, পেলেন চিঠি!

গিতালদহের দাপুটে তৃণমূল নেতা আবু আল আজাদকে শোকজ করল দিনহাটা ১নং ব্লক তৃণমূল কংগ্রেস

Tmc


দিনহাটা



নাগরিক মঞ্চ গঠন ও সোশ্যাল মিডিয়ায় বিধায়ককে নিয়ে নানান প্রশ্ন করার ইস্যুতে গিতালদহের দাপুটে তৃণমূল নেতা আবু আল আজাদকে শোকজ করল দিনহাটা ১ক ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন সকাল বেলায় পোস্ট অফিস মারফত তৃণমূল নেতা আবু আল আজাদের বাড়িতে এসে পৌঁছায় শোকজের সেই চিঠি। চিঠির সত্যতা স্বীকার করে তৃণমূল নেতা তথা গিতালদহের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদ জানান ব্লক নেতৃত্বের করা শোকজের চিঠি তিনি হাতে পেয়েছেন এবং যথাসময়েই তার উত্তর দেবেন।



এদিকে শোকজ চিঠি প্রসঙ্গে দিনহাটা ১নং ব্লক তৃণমূল সভাপতি সুধাংশু চন্দ্র রায় জানান ব্লক কমিটির সম্মতিক্রমে দলীয় অনুশাসন ভঙ্গ করার অপরাধে তৃণমূল নেতা আবু আল আজাদকে এই শোকজের চিঠি করা হয়। তিনি আরো জানান এই চিঠির একটি কপি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। 



ব্লক সভাপতি জানান চিঠি পাওয়ার সাত দিনের মধ্যেই তার কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। যদি তিনি জবাব না দেন বা সন্তুষ্ট জনক জবাব দিতে অসমর্থ্য হন তাহলে দল আলোচনা সাপেক্ষে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code