স্বস্তি অনুব্রতর! সুপ্রিমকোর্টে ধাক্কা খেল CBI
ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিমকোর্টে ধাক্কা খেল সিবিআই। সিবিআই -এর দায়ের করা মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো শীর্ষ আদালত।
ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে চেয়েছিল সিবিআই। কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছিল। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে এসেছিল সিবিআই। এবার সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট।
বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি বিভি নাগারত্নের ডিভিশন বেঞ্চে চলে মামলা।বারবার হাজিরা এড়িয়েছেন, গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে যান। আদালত তদন্তে সহযোগিতার নির্দেশ দিলেও সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও অন্তর্বর্তী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ