অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে পৌঁছাল ইডির বিশেষ দল
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে পৌঁছাল ইডির বিশেষ দল। ইডির তিন সদস্যের দল আসানসোল সংশোধনাগারে পৌঁছায় সকাল ১১ টা বেজে ২৫ মিনিট নাগাদ।
গত ১৭ অক্টোবর ইডি দিল্লি নিয়ে গেছিল অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। অনুব্রত কন্যা সুকন্যা মন্ডল, সায়গল হোসেন এবং মনীষ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করেই অনুব্রত মন্ডলের নাম পেয়েছিল ইডি। সেই মত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল সিবিআই আদালতে আবেদন করে ইডি।
আদালত সেই আবেদন মঞ্জুর করে। বৃহস্পতিবার প্রথমবার অনুব্রত মন্ডলকে জেরা করবে ইডি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ