Latest News

6/recent/ticker-posts

Ad Code

Accident : পথ দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু

Accident : পথ দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু

Accident


রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

একটি ডাম্পার এবং খাদ্য সামগ্রী বোঝাই লরির ধাক্কায় স্ক্রুটিতে চড়ে যাওয়া এক যুবক ও তার মায়ের মৃত্যু। রবিবার সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু হলো আসানসোলে।


পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম অভিজিৎ মন্ডল(২২) ও তার মা ময়না মন্ডল(৪০)। এদের দুজনের বাড়ি সালানপুর ব্লকের ঢেঁড়শপুর গ্রামে কিন্তু ব্যাবসার জন্য রূপনারায়নপুরের ডাবর মোড়ে থাকেন তারা।


জানা যায় ছেলে ও মা স্কুটিতে করে রূপনারায়নপুর থেকে আসানসোলে যান।ফেরার পথে বিবেকানন্দ সরণীর রামকৃষ্ণ মিশনের কাছেই একই দিকে আসা একটি ডাম্পার ও একটি খাদ্য বোঝায় লরি তাদের ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের জেলা হাসপাতালে নিয়ে যায়।


চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন ও মা ময়না মন্ডলকে জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পরেই হাসপাতালেই তিনিও মারা যান। পুলিশ জানিয়েছে দুটি গাড়ি আটক করা হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code