উৎসবের মরশুমে সুখবর, কয়েক হাজার কর্মীর বোনাস মঞ্জুর রাজ্যের
উৎসবের মরশুমে সুখবর শোনালো রাজ্য। বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর দের জন্য বোনা মঞ্জুর রাজ্যের। বাংলা সহায়তা কেন্দ্র (বিএসকে)-এর ডেটা এন্ট্রি অপারেটরদের পুজোর বোনাস বাবদ তিন কোটিরও বেশি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
রাজ্য জুড়ে এখন ৩৫৬১টি বিএসকে চালু আছে। সেখানে কর্মরত ৭০৫৬ জন ডেটা এন্ট্রি অপারেটরকে মাথাপিছু ৪৮০০ টাকা বোনাস (২০২১-২২ অর্থবর্ষের জন্য) দেওয়া হবে জানা গেল এমনটাই।
রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে কয়েক হাজার বিএসকে। সেখানকার কর্মীদের নিজেদের নিয়ন্ত্রণে এনেছে রাজ্যের কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর। এ বার বিএসকে-কর্মীদের জন্য বোনাস বরাদ্দ করল রাজ্য। বোনাসের খবরে খুশির হাওয়া কর্মীদের মনে। এবছর পুজোর বোনাস বাবদ ৪৮০০ টাকা করে বোনাস পাবেন কর্মীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ