BCCI President: ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হতে চলেছে সৌরভ জামানা
ভারতীয় ক্রিকেট বোর্ডে শেষ হতে চলেছে সৌরভ জামানা। সব ঠিক থাকলে ভারতীয় ক্রিকেটের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জায়গায় বসতে চলেছেন ৮৩-র বিশ্বকাপ জয়ের নায়ক রজার বিনি (Roger Binny)।
সূত্রের খবর, বিসিসিআইয়ের কোনও পদই পাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিজেপিতে যোগ দিলেন না বলেই কি পদচ্যুত হতে হল সৌরভকে? সৌরভ কি শিকার হলেন রাজনীতির? উঠছে এমন প্রশ্ন সৌরভ ঘনিষ্ঠ মহলে।
আজ ও কাল সকলে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১৩ অক্টোবর সেই মনোনয়ন খতিয়ে দেখা হবে। ১৪ অক্টোবর পর্যন্ত মনোনয়ন ফিরিয়ে নেওয়ার সময় রয়েছে। এরপর যদি একাধিক ব্যক্তি এক পদের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেন, তবেই ১৮ অক্টোবর নির্বাচন হবে।
বোর্ডের সহসভাপতির পদে বহাল থাকছেন রাজীব শুক্লা (Rajiv Shukla)। জয় শাহর (Jay Shah) নতুন সভাপতি হিসাবে উঠে আসলেও, জানা যাচ্ছে তাঁকে বিসিসিআই সচিব পদেই দেখা যাবে। এমনটাই খবর এই মুহূর্তে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
%20(5).webp)
0 মন্তব্যসমূহ