Latest News

6/recent/ticker-posts

Ad Code

শিক্ষক দিবসে নজির গড়লেন শিক্ষক দম্পতি

শিক্ষক দিবসে নজির গড়লেন শিক্ষক দম্পতি  

sanitary pad vending machine


শিক্ষক দিবসে নজির গড়লেন শিক্ষিকা পপি ভৌমিক গুপ্তা এবং শিক্ষক রিতেশ গুপ্তা । শিক্ষক দম্পতি স্বামী রিতেশ গুপ্ত সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুলের ছাত্রীদের জন্য গতকাল উপহার দিলেন স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন। শুধু তাই নয় দুজনের উদ্যোগে লায়ন্স ক্লাবের সহযোগিতায় শিক্ষক দিবসকে কেন্দ্র করে বসেছিলো রক্তদান শিবিরও । 

সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুলে শিক্ষকতার কাজে যুক্ত পপি ভৌমিক গুপ্তা এবং রিতেশ গুপ্তা। শিক্ষিকা পপি ভৌমিক গুপ্তা জানিয়েছেন- "সদ‍্য কৈশোরে  পা দেওয়া আমাদের  ছাত্রীদের যাতে  পিরিয়ড -এর  মতো স্বাভাবিক  আর প্রাকৃতিক  বিষয়ে সচেতন  থাকে  তাই আজ আমি আর রিতেশ আমাদের  ছাত্রীদের জন‍্য আমাদের  বিদ‍্যালয়ে একটি  স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ওদের উপহার হিসাবে তুলে দিলাম। যাতে ট‍্যাবুহীন ভাবে ওরা সঠিক মাসিক হাইজিন মেইন্টেন করতে পারে।" 


লায়ন্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত  রক্তদান শিবিরে  প্রায় ৩০ জনের উপর এদিন স্বেচ্ছায় রক্তদানও করেন। সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাইস্কুলের প্রধান শিক্ষক ধ্রুব কুমার তিওয়ারি জানিয়েছেন- " পপি ভৌমিক গুপ্তা এবং রিতেশ গুপ্তা  বিদ্যালয়ের মেয়েদের জন্য যে উদ্যোগ গ্রহন করেছে তা সাধুবাদ যোগ্য।" 


শিক্ষক দম্পতির এমন উদ্যোগকে প্রশংসা করেছেন উপস্থিত অন্যান্য শিক্ষক-শিক্ষিকা থেকে এলাকাবাসী অভিভাবকেরাও।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code