Latest News

6/recent/ticker-posts

Ad Code

Manik Bhattacharya: সুপ্রিমকোর্টে বড় স্বস্তি পেলেন মানিক ভট্টাচার্য

Manik Bhattacharya: সুপ্রিমকোর্টে বড় স্বস্তি , শুক্রবার পর্যন্ত কড়া পদক্ষেপ নয় মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে



Manik Bhattacharya
Manik Bhattacharya




সুপ্রিমকোর্টে বড় স্বস্তি মিলল পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। এর আগে আজ তথা বুধবার পর্যন্ত গ্রেফতারিতে রক্ষাকবচ দিয়েছিল আদালত। এবার সেই রক্ষা কবচের সময়সীমা বাড়লো।



নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরা করলেও গ্রেফতার করতে পারবে না। যার সময়সীমা ছিল বুধবার পর্যন্ত। অন‍্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার রাত আটটার মধ‍্যে সিবিআই হাজিরার নির্দেশ ছিল মানিকবাবুর। কিন্তু সময় পেরিয়ে গেলেও দেখা মেলেনি তাঁর। পাওয়া যাচ্ছিল না খোঁজ। অবশেষে জানা যায় দিল্লীতে রয়েছেন তিনি। সুপ্রিমকোর্টের রায়ের ওপর ভর করেই এড়িয়ে গেছেন সিবিআই হাজিরা। ফলে আজকের শুনানির দিকে নজর ছিল সকলের।



আজ শীর্ষ আদালত টেট কেলেঙ্কারির তদন্তে আগামী শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না এমনটাই নির্দেশ দেয়। আদালত জানিয়েছে, তদন্ত চলবে কিন্তু তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত স্বস্তিতে থাকবেন মানিঅ বাবু।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code