Cow Smuggling Case : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের তলব CBI-র
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে ফের CBI-র। গরু পাচার মামলায় সোমবার ফের অনুব্রত মণ্ডলকে তলব করলো সিবিআই। এর আগেও গরু পাচারকান্ডে সিবিআই কাণ্ডের মুখোমুখি হয়েছিল অনুব্রত মণ্ডল। ফের তলব অনুব্রতকে।
সোমবার সকাল ১১ টা. নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, সম্প্রতি অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তলব ।
গত ১৯ মে , জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে। অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ তাঁকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। বুকে ব্যথা অনুভব করায় সেখান থেকে সরাসরি চলে যান এসএসকেএম-এ । গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের আয়করের নথি, সম্পত্তির খতিয়ান ও ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়ে পাঠায় CBI । জমাও দেন তিনি।
CBI সূত্রের খবর, অনুব্রত মণ্ডল যে নথি জমা দেন, তা খতিয়ে দেখা হয়। আয়কর দফতরের কাছেও নথি চেয়ে পাঠায় তারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ