পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের অপসারণ ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের অপসারণ ও গ্রেফতারের দাবিতে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ঘিরে উত্তেজনা।
মঙ্গলবার বিজেপি আসানসোল জেলা যুব মোর্চার তরফে এই বিক্ষোভ দেখানো হয়েছে। এদিন মিছিল করে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গেটে পৌচ্ছে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের গেটে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একটি ব্যানার খুলে ফেল দেয় বিক্ষোভ কারীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিন বিজেপি রাজ্য নেতা বাপ্পা চ্যাটার্জী বলেন শিক্ষা দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জি যেমন জড়িত হয়ে গেছে। সেই রকমই এইখানকার অধ্যাপিকা পার্থ চট্টোপাধ্যায়ের সাথে জড়িয়ে রয়েছে বা জড়িত আছে তাই এই অধ্যাপিকার বিরুদ্ধে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং ওনার বাড়িতেও যেন তল্লাশি হয়। যদি তল্লাশি হয় তার ঘর থেকেও কোটি কোটি টাকা উদ্ধার হবে বলে আমাদের আশা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ