WHO on COVID 19: ইজরায়েলের বিজ্ঞানীদের দাবিকেই সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
করোনা নিয়ে ইজরায়েলের বিজ্ঞানীদের দাবিকেই সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। চরিত্র বদলের পর করোনার ওমিক্রন (Omicron) রূপেরই নতুন একটি রুপ, BA.2.75-র আবির্ভাব ঘটেছে বলে জানিয়েছে তারা। আর তার প্রভাবেই নতুন করে সংক্রমণ ঊর্ধ্বমুখী বলে দাবি তাদের।
এদিন সাংবাদিক বৈঠক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গেব্রিয়েসাস বলেন, "গত দুই সপ্তাহে গোটা বিশ্বের সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। করোনার যে ছয়টি নয়া বংশের হদিশ মিলেছে, তার মধ্যে চারটি গত সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী।"
WHO প্রধান আরও বলেন, "ইউরোপ, আমেরিকায় ওমিক্রনের দুই রুপ, BA.4 এবং BA.5 নতুন করে সংক্রমন বাড়াচ্ছে। ভারতে পাওয়া গিয়েছে BA.2.75 রুপ। পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা।" বিশ্বের ৮৩টি দেশে BA.5 সংক্রমণ পাওয়া গিয়েছে। ৭৩টি দেশে মিলেছে BA.4 সংক্রমণ।
গত ২৭শে জুন থেকে বিশ্বে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ