উল্টো রথযাত্রা ২০২২ তারিখ
জীব যাতে সহজেই এই জড় বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে সেজন্য করুণাময় ভগবান হরেকৃষ্ণ মহামন্ত্রের পর আরেকটি উপায় ও প্রবর্তন করেছেন এই পৃথিবীতে, সেটি হলো শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর রথযাত্রা (Ratha Yatra 2022)।
আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত এই রথযাত্রা (Ratha Yatra 2022) কিংবা পূর্ণ যাত্রা অর্থাত্ উল্টোরথ (Ratha Yatra 2022)। রথের উপর ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রাদেবীকে দর্শন করলে এই জগতে আর পূণর্জন্ম হবে না বলেই লোকবিশ্বাস।
এ বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়াতে রথযাত্রা (Ratha Yatra 2022) করে শুক্লা একাদশীর দিন পূর্ণযাত্রা করতে হবে । এই সময়ে জপ ও হোমাদি অনুষ্ঠান বিধেয় ।
গত ১ জুলাই তিন দেবদেবী মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। এখন রয়েছেন মাসির বাড়িতেই। সেখানে চলছে নানান অনুষ্ঠান।
এরপর উল্টো রথ (Ratha Yatra 2022) হবে ৯ জুলাই। সেদিন মাসির বাড়ি থেকে তিন দেবদেবী ফিরবেন ঘরে। এরপর দিনই হবে ১০ জুলাই সুনা বেশ যাত্রা। ২৩ জুলাই সম্পন্ন হবে নিলাদ্রি বিজে যাত্রা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
.webp)
0 মন্তব্যসমূহ