Teacher’s filmy style proposal to student gets him suspended from training centre
ফিল্মি স্টাইলে ভরা ক্লাসরুমে ছাত্রীকে (students) প্রেম প্রস্তাব (love proposal) দিয়ে চাকরী থেকে বরখাস্ত হলেন শিক্ষক (teachers)। ঘটনাটি ঘটেছে অসমের ধামাজি শহরে। ছাত্রীকে প্রেম প্রস্তাব দেওয়ার অভিযোগে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা প্রশিক্ষণ কেন্দ্রের (Deen Dayal Upadhyaya Grameen Kaushalya Yojana Skill Development Centre) একজন শিক্ষককে বরখাস্ত করা হয়।
ভরা ক্লাসরুমে হাঁটু মুড়ে, ফুল দিয়ে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সেই শিক্ষক। আর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় স্যোসাল মিডিয়ায়। আর তারপরেই নড়েচড়ে বসে স্কুল কতৃপক্ষ। দ্রুত বরখাস্ত করা হয় সেই শিক্ষক সহ ছাত্রীটিকেও।
ঘটনায় প্রকাশ ফিল্মি স্টাইলে, মনোজ কুমবাং (Manuj Kumbang) ক্লাসরুমের মাঝখানে এক হাঁটু মুড়ে অন্য প্রশিক্ষণার্থীদের সামনে মেয়েটিকে প্রস্তাব দেন। সেই সময় কিছু ছাত্র তাদের স্মার্টফোনে সেই মুহূর্তটি ভিডিও করে স্যোসাল মিডিয়ায় আপলোড করতেই ক্লিপটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ