BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

Dinhata News : আগুনে ভস্মীভূত খট্টিমারী বাজারের একটি গালামাল দোকান

আগুনে ভস্মীভূত খট্টিমারী বাজারের একটি গালামাল দোকান


firebrigade




খট্টিমারী, ১২ জুলাইঃ ঘটনার বিবরণে জানা গিয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আগুন লেগে যায় দিনহাটার (dinhata news) ২ নং ব্লকের খট্টিমারী বাজারে তারক বর্মনের গালামাল দোকানে। স্থানীয়দের অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আগুন লাগার পর দোকান থেকে ধোঁয়া বেরোতে থাকায় স্থানীয়রা দেখতে পায় এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে।

fire brigade

কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং নাজিরহাট ক্যাম্পের পুলিশ।


বেশ কিছুক্ষণ সময় চেষ্টা চালিয়ে অবশেষে নিয়ন্ত্রণে আসে সেই আগুন।


people on market


তবে আগুন নিয়ন্ত্রণে এলেও গালামাল দোকানের সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

⚡ Latest Updates LIVE

Loading...
Facebook WhatsApp X Copy