Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যাংক কর্মী পরিচয়ে জালিয়াতি, প্রায় ১১ লাখ টাকা নিমেষে উধাও ট্যাক্সিচালকের

ব্যাংক কর্মী পরিচয়ে  জালিয়াতি, প্রায় ১১ লাখ টাকা নিমেষে উধাও ট্যাক্সিচালকের 

তপন গড়াই
ছবিঃ তপন গড়াই 



অভীক মিত্র, বীরভূমঃ - একটি অ্যাপ ডাউনলোড করে দশ লক্ষ বিরানব্বই হাজার টাকা প্রতারণার শিকার হলেন দুবরাজপুর পৌরসভার ছয়নম্বর ওয়ার্ডের পেশায় ট্যাক্সি চালক তপন গড়াই ।

কয়েকদিন আগে সরকারি একটি জীবন বীমা সংস্থায় একটি চেক জমা দেন তপন বাবু। সেই চেক প্রদানের পর টাকা লেনদেন হয়ে গেলে তাকে অপরিচিত এক ব্যক্তি ফোন করেন ব্যাংক কর্মী পরিচয় দিয়ে । ব্যাংক কর্মী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি এমন ভাবে তপন গড়াইয়ের সঙ্গে ফোনে কথা বলে বিশ্বাস অর্জন করেন যে তপন গড়াই ওই ব্যক্তিকে ব্যাংক কর্মী হিসাবে ভেবে নেন । 

এরপর তাকে অটো ফরওয়ার্ড এসএমএস টু পিসি (Forward SMS to PC) নামে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় । সেই অ্যাপটি ডাউনলোড করার পরেই ধাপে ধাপে তপন গড়াই এবং তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হতে শুরু করে । 

এই ঘটনায় মোট দশলক্ষ বিরানব্বই হাজার টাকা উধাও হয়ে যায় । ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি দুবরাজপুর থানা এবং বীরভূম সাইবার সেল থানায় অভিযোগ দায়ের করেছেন ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code