অ্যাসিড পোকার প্রকোপ কি এবার ধূপগুড়িতে ! আতঙ্ক সমগ্র
জলপাইগুড়ি, জয়ন্ত বর্মন:
অ্যাসিড পোকার আক্রমণ এবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। এতদিন এই অ্যাসিড প্রকার সন্ধান মিলেছিল সিকিমে। তারপর গত দুদিন আগে উত্তরবঙ্গের শিলিগুড়িতে বাড়ছে উদ্বেগ। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অ্যাসিড পোকায় সংক্রমিত বহু রোগীর দেখা মিললেও অন্যত্র ছিলোনা এর প্রকোপ, কিন্তু এবার দেখা মিললো ধূপগুড়ি পৌর এলাকায়।
পুরো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সিনেমাহল পাড়ার বাসিন্দা অর্ঘ্য রায়ের ঘাড়ে এবং চোখের নিচে ঠিক একইরকম ঘা এবং ছোট ছোট গোটা লক্ষ্য করা যায় ফলে ওনাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এই বিরল পোকার আক্রমণ দেখে রীতিমতো আতঙ্কে রয়েছে শহরবাসী।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ