Latest News

6/recent/ticker-posts

Ad Code

Big News: SSC: রাজ্যে ৬৮৬১ শূন্যপদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর

Big News: Teacher Recruitment: রাজ্যে ৬৮৬১ শূন্যপদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর







রাজ্যে ৬৮৬১ শূন্যপদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি ও গ্রুপ ডি-র মেধা তালিকায় বঞ্জিতদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তর।




গ্রুপ সি, গ্রুপ ডি, নবম - দশম ও একাদশ-দ্বাদশ-এর শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তের মাঝেই বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতরের। ১৯৩২টি পদ নবম দশম-এর জন্য, ২৪৭টি পদ একাদশ-দ্বাদশ এর জন্য, ১১০২টি পদ গ্রুপ সি ও ১৯৮০-টি পদ গ্রুপ ডি-এর এবং কর্মশিক্ষা ও শারীর শিক্ষার ক্ষেত্রেও পদ তৈরি করা হলো। ৭৫০ টি কর্মশিক্ষা ও ৮৫০ টি শারীর শিক্ষার-এ শূন‍্যপদ তৈরি হয়েছে।




এবিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রীসভা। ৫২৬১টি শূন্যপদ মূলত গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ দ্বাদশের জন্য তৈরি করার কথা ছিল এবার সেখানে যুক্ত হল শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পদও।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code