KKR: চোটের কারণে দ্রুত দেশে ফিরছেন কামিন্স
কলকাতা নাইট শিবিরের জোরে ধাক্কা। আইপিএলের চলতি মৌসুমে এখনো খাতায় কলমে প্লে-অফের দৌড়ে আছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এর মাঝেই নাইট শিবিরের জন্য দুঃসংবাদ। আসন্ন আইপিএলের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়ে গেলেন প্যাট কামিন্স।
দেশ ছাড়ার আগে কামিন্স জানিয়েছেন, ''ভারতে দারুণ সময় কাটালাম আমি। আমি কেকেআরকে ধন্যবাদ জানাতে চাই যে আমার ও আমার পরিবারের পাশে সবসময় থাকার জন্য। খেয়াল রাখার জন্য। দলের প্রত্যেক সদস্যকে শুভেচ্ছা জানাতে চাই বাকি টুর্নামেন্টের জন্য। আমি অবশ্যই ম্যাচগুলো দেখব ও গলা ফাটাব দলের জন্য।''
কোমরের নিম্নাংশে চোটের জন্য এবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। দ্রুত দেশে ফিরছেন কামিন্স।
এদিকে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সাত নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ