Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বশিল্পকলা দিবসে ছোটোদের হাতে রঙীন হলো নববর্ষের ক্যানভাস

বিশ্বশিল্পকলা দিবসে ছোটোদের হাতে রঙীন হলো নববর্ষের ক্যানভাস

বিশ্বশিল্পকলা দিবস



লিওনার্দো দ্যা ভিঞ্চির জন্মদিন ও শুভ নববর্ষের ১৪২৯ কে রঙীন ক্যানভাসে স্বাগত জানাল কৃষ্ণনগর ঐক্যতানের অবতৈনিকের কচিকাঁচাদের দল।


বিশ্বশিল্পকলা দিবস



এবছর বিশ্বশিল্পকলাদিবসের থিম ছিলো যুদ্ধ নয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ বছর , আজাদীকি অমৃৎ মহোৎসব ও বন্দে ভারত এই স্লোগান কে সামনে রেখে বিশ্বশিল্পকলা দিবস পালন করে কৃষ্ণনগর ঐক্যতান ও কৃষ্ণনগরে চারুকলার সাথে যুক্ত একদল শিল্পীরা।


কৃষ্ণনগর শহরে বিশ্বদরবারে পৌঁছে দিতে তাদের স্লোগান ছিলো বন্দে কৃষ্ণনগর। কৃষ্ণনগর শহরে প্রতিষ্ঠিত গুণিজনদের বহুমূর্তি তারা পরিষ্কার করেন। সাথে কৃষ্ণনগরের শিল্পকলার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে, রাস্তা আলপনা, ফেস পেন্টিং, ও ছোটো বাচ্চাদের নিয়ে একটি ১২০ ফুট ক্যানভাস রঙীন করে তোলেন। ক্যানভাসের ছবিটি রুপ দেওয়া হয় একদিকে প্রতিনিয়ত শিল্পী ও মানুষের সমাজে বেঁচে থাকার যুদ্ধ, মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত শষ্যশ্যমলা ভারত মাতা শেষে শান্তির প্রতীক বুদ্ধ,সাথে ছোটোদের রঙীন আঁকিবুকি।

বিশ্বশিল্পকলা দিবস

সাথে অভিভাবক শিশুদের নান্দনিক রাস্তা আলপনা এক আলাদা রুপ নেয় নববর্ষের প্রাক্কালে।এই অভিনব অনুষ্ঠানটি হয় কৃষ্ণনগর শক্তিনগর শক্তিমন্দির প্রাঙ্গনে। শহরের মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code