BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

WB Madhyamik Result 2022, মাধ্যমিকের ফলাফল কোথায় দেখবেন

Madhyamik Result 2022 Date


students



গত ৭ মার্চ শুরু হওয়া এবছরের মাধ্যমিক পরীক্ষা (madhyamik exam) শেষ হয় ১৬ মার্চ। এবছর ইতিহাস প্রশ্ন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়, পুনরায় ইতিহাস পরীক্ষার দাবীও ওঠে স্যোসাল মিডিয়ায়। তবে পুনরায় ইতিহাস পরীক্ষা সংক্রান্ত কোন খবর না পাওয়া গেলেও জেলায় জেলায় মাধ্যমিক পরীক্ষার (madhyamik exam) যে খাতা পরীক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছিলো তার মূল্যায়ন ইতিমধ্যে প্রধান পরীক্ষকের কাছে জমা হয়ে গেছে এবং স্ক্রুটিনিও শেষ। এখন ফলাফলের পালা।

এপ্রিলের মধ্যেই সমস্ত খাতা দেখার কাজ সম্পূর্ণ হয়েছে। এরপর কম্পিউটারাইজড করে মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুনের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিক ২০২২ এর ফলাফল (madhyamik result) ঘোষণা করতে পারে পর্ষদ।


কীভাবে দেখবেন মাধ্যমিকের ফলাফল?

মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলে দেখতে পাবেন যে সমস্ত ওয়েবসাইটে- 

১) wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।

২) 'WBBSE class 10 results' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।

৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।


অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখার উপায়?

Google Play অথবা www.results.shiksha থেকে 'Madhyamik Result 2022' অ্যাপ ডাউনলোড করা যেতে পারে। সেখান থেকে বিনামূল্যেই ফল জানা যাবে। ফলাফল প্রকাশিত হওয়ার আগে বিস্তারিত আবার জানিয়ে দেওয়া হবে। নজর রাখুন আমাদের ওয়েবসাইটে-
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy