Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিতাইয়ে BSF-র গুলিতে মৃত্যু পাচারকারীর, চাঞ্চল‍্য এলাকাজুড়ে

সিতাইয়ে BSF-র গুলিতে মৃত্যু পাচারকারীর, চাঞ্চল‍্য এলাকাজুড়ে

BSF



সিতাইয়ে BSF-র গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার গভীর রাতে দিনহাটা মহকুমার সিতাই ব্লকের বিআর চাত্রা গ্রাম পঞ্চায়েতের নেছামুদ্দিন কুঠীর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রাতের অন্ধকারে পাচারকারীরা ওই সীমান্ত দিয়ে পাচারের সময় বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির বলে এমনটাই জানা গিয়েছে। 



সিতাই থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, BSF এর গুলিতে মৃত ব্যাক্তির দেহ বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে। তবে পুলিশ সূত্রে এখনও নাম জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম সেরাজুল হক। তার বাড়ি গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আটিয়াবাড়ী-২ গ্রাম এলাকায়। 




মাস কয়েক আগেও সীতাইয়ের সাত ভান্ডারী সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয় ভারতীয় দুই ব্যক্তির। এদিকে শনিবার রাতে ব্লকের বিআর চাত্রা গ্রাম পঞ্চায়েতের নেছামুদ্দিন কুঠীর সীমান্তে ওই ঘটনায় এই খবর লেখা পর্যন্ত বিএসএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code