ক্ষতিপূরণের দাবি জানিয়ে পথ অবরোধ স্থানীয়দের
রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-
পথ দুর্ঘটনায় মৃত্যু আদিবাসী ব্যাক্তির। জেমারীর পেট্রোল পাম্পের ঠিক সামনে ১২চাকা লরি পিষে দিলো এক মোটর সাইকেল আরোহীকে। ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৬টা নাগাদ। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মোটর সাইকেল চালকের।
জানা যায় যে লরিটি মোটর সাইকেল চালকে পিষে পালিয়ে যাবার চেষ্টা করে,কিন্তু স্থানীয় কিছু মানুষজন দেন্দুয়ার রামাডি মোড়ে লরিটি ধরে ফেলে।লরির চালক ও খালাসীকে তুলে দেওয়া হয় সালানপুর থানার পুলিশের হাতে। খবর মৃত মোটর সাইকেল চালক বরাভূই গ্রামের বাসিন্দা লখিরাম মারান্ডি(৩৫)।
স্থানীয়দের বক্তব্য বেহাল রাস্তার জন্যই এই দুর্ঘটনা। তারা বলেন এবড়োখেবড়ো রাস্তায় টাল সামলাতে না পারা ঐ বাইক আরোহীকে পিষে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ট্রাকটি। কিন্তু স্থানীয় মানুষজন সেটিকে ধাওয়া করে দেন্দুয়ার আগে রামডির কাছে ধরে ফেলেন।
ক্ষতিপূরনের দাবি জানিয়ে রামাডি মোডের কাছে পথ অবরোধ করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা।
ঘটনাস্থলে ছুটে আসে সালানপুর থানার পুলিশ সহ ডিসিপি ওয়েস্ট অভিষেক মোদি এবং এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জী সহ বিশাল পুলিশবাহিনী সহ তৃণমূল নেতা ভোলা সিং,পঞ্চায়েত সদস্য উজ্জ্বল মণ্ডল।প্রায় ১০ঘন্টা ধরে পথ অবরোধ চলে।অবশেষে লিখিত রূপে তাদের দাবি দাবা গুলি মঞ্জুর করার পর তারা পথ অবরোধ তুলেনেয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ