বস্তাবন্দী নর কঙ্কাল (skeleton) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল:-
আসানসোলের জামুড়িয়ার নির্জন এলাকায় এক বস্তাবন্দী নর কঙ্কাল (skeleton) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার জামুড়িয়ার স্থানীয় এলাকার মানুষজনেরা এক ডাস্টবিনের ময়লা আবর্জনা ফেলা সামগ্রীর সঙ্গে থাকা এক বস্তা বন্দি দুর্গন্ধময় সামগ্রী পড়ে থাকতে দেখে।
এলাকার মানুষজনেদের খবর দিলে, তারাই শ্রীপুর ফাঁড়ির পুলিশকে খবর দিলে, পুলিশ পৌঁছে রহস্যময় ওই বস্তা উদ্ধার করে। তার মধ্যে থাকা নাম-গোত্রহীন এক নর কঙ্কাল পায়। নর কঙ্কালটির (skeleton) শরীরে কোনো কাপড় জামা না থাকায় সেটি পুরুষ না মহিলা নর কঙ্কাল তা নিয়েই উঠেছে প্রশ্ন।
বুধবার এই নর কঙ্কাল উদ্ধার এর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জামুড়িয়ার ১১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর ফাঁড়ির এলাকার তাল বাঁধ এলাকায়। এলাকার বাসিন্দারা ওই নর কঙ্কালটিকে দেখতে পেয়ে ঠিকভাবে বুঝতে পারিনি, যে আদেও সেটি পুরুষ না মহিলা কঙ্কাল (skeleton)। তবে এলাকার বাসিন্দাদের দাবি বাইরে থেকে কেউ বা কারা ওই এলাকাটি নির্জন এলাকা ভেবে ওই নর কঙ্কালটিকে সেখানে এনে ফেলে দিয়ে গেছে।
এদিন শ্রীপুর ফাঁড়ির পুলিশ অভিযোগের প্রেক্ষিতে ওই নর কঙ্কাল (skeleton) উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ