সারাদাঃ কোচবিহার সহ আরও বেশ কয়েকটি জেলা থেকে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
বাংলা-আসাম-ওড়িশায় একসময় একচ্ছত্র ব্যবসা চালিয়েছে চিটফান্ড কোম্পানি সারদা। ২০১৩ সাল পর্যন্ত ব্যবসা চালানোর পর বিনিয়োগকারীদের বহু কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে গ্রেপ্তার করা হয় সারদাকর্তা সুদীপ্ত সেনকে। সূত্রের খবর মঙ্গলবার বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।
সূত্রের খবর জলপাইগুড়ি, কোচবিহার, নদিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগণা- এই পাঁচ জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে জমি, আবাসন প্রভৃতি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ