মুক্তির স্বাদ পেয়েছে বৈশাখী, আমিও তাই চাই-শোভন চট্টোপাধ্যায়
নিউজ ডেস্ক: সম্প্রতি শোভন ও বৈশাখী কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। তার কিছু ছবিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তারপরই বুধবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Bandyopadhyay) ও মনোজিৎ মণ্ডলের বিবাহ বিচ্ছেদ মামলায় সম্মতি দেয় আলিপুর আদালত।
বৈশাখীর (Baishakhi Bandyopadhyay) ডিভোর্সে (Divorce) সিলমোহর পড়ার পরই শোভন জানান, ‘মুক্তির স্বাদ পেল বৈশাখী।’ একইসঙ্গে তিনি জানান, এই মুক্তির অপেক্ষায় রয়েছেন শোভন নিজেও।
আদালত চত্বরে শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterjee) বলেন, “আমার বৈশাখীর সঙ্গে যতদিন ধরে পরিচয় আমি ওর লড়াইটা দেখেছি। একটা কথা আমি আবারও বলব, আমি যেখানে বুক দেখাই সেখানে পিঠ দেখাই না। সমস্ত বিষয়ে দায়িত্ব নিতে, দায়িত্বশীল ভূমিকা নিতে আমি কোনওদিন পিছু পা হইনি। ”
প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায় (Shovan Chatterjee) ও তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়েরও বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। যদিও রত্না চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সন্তানদের স্বার্থে তিনি ডিভোর্স দেবেন না।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ