Latest News

6/recent/ticker-posts

Ad Code

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ TMC-র

পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ TMC-র





সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান সদর :-


পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের পাশাপাশি বর্ধমান শহরেও পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল যুব কংগ্রেস,তৃণমূল ছাত্র পরিষদ,তৃণমূল কংগ্রেস,জয় হিন্দ বাহিনী,ও তৃণমূল কংগ্রেস সংখ্যা লঘু সেল।এদিন তারা ঢলদীঘি পেট্রোল পাম্পের কাছে প্রেটল,ডিজেল,রান্নার গ্যাস ও নৃত্য প্রযোজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান।




বিক্ষোভ কর্মসূচির পর তৃণমূল নেতা রাসবিহারি হালদার বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজ অবস্থান বিক্ষোভ করা হয়েছে। অবস্থান বিক্ষোভের পাশাপাশি পাম্পে তেল ভরতে আসা ব্যাক্তিদের সাথে কথা বলে জানা গেছে তাদের সমস্যার কথা।




জয়হিন্দ বাহিনির শহর সভাপতি পল্লব দাস বলেন রাজ্যের পূর্ব ঘোষিত কর্ম সূচি অনুযায়ী রাজ্যের পাশাপাশি বর্ধমান শহরেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্ৰেসে সমস্থ শাখা সংগঠনের উদ্যোগে অবস্থান বিক্ষোভ করা হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code