Breaking: কোচবিহার জেলায় তৃণমূলের নতুন সভাপতি পার্থপ্রতিম রায়
Coochbehar District TMC New President
প্রত্যাশামতো আজ জেলা সভাপতিতেও পরিবর্তন আনলো তৃণমূল কংগ্রেস। আজকেই মন্ত্রীসভাতেও রদবদল করা হয়েছে। বাড়তি দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। এদিকে বিকেলে কোচবিহার জেলা তৃণমূলের নয়া সভাপতি করা হল পার্থ প্রতিম রায়কে।
এদিন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় পার্থপ্রতিম রায়কে জেলা সভাপতি করা হয়েছে বলেই ঘোষনা করেন। প্রসঙ্গত, জাতীয় স্তরে কয়েকদিন আগেই দলে পরিবর্তন এনেছে তৃণমূল। গঠিত হয়েছে নতুন ওয়ার্কিং কমিটি।
কলকাতা পুরনিগম জয়ের 'পুরস্কার' পেলেন ফিরহাদ হাকিম। রাজ্য মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ানো হল ফিরহাদের। পরিবহণ এবং আবাসন দফতরের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ফিরহাদের হাতে দেওয়া হল পুর ও নগরোন্নয়ন দফতর।
শুধু তাই নয় এদিকে, পুর ও নগরোন্নয়ন দফতর হাতছাড়া হলেও অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন চন্দ্রিমা। অর্থ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ