মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ জানাতে এয়ারপোর্ট অথারিটিকে নোটিস নবান্নের
মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ জানাতে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার কাছ থেকে চিঠি লিখে রিপোর্ট চাওয়া হল রাজ্যের তরফে। এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে চিঠি লিখলেন খোদ মুখ্য সচিব।
বারাণসী থেকে ফেরার পথে আচমকাই মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি। উত্তরপ্রদেশে বিধানসভা ভোট (UP Assembly Election 2022) -এ বারাণসীতে অখিলেশ যাদবের সমর্থনের সভা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার সন্ধেয় বিমানবন্দর থেকে সন্ধ্যারতি দেখতে দশাশ্বমেধ ঘাটে যাওয়ার পথে তৃণমূলনেত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কালো পতাকা দেখানো হয় মমতাকে, উঠে 'জয় শ্রীরাম' স্লোগান। পাল্টা 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান দেন সমাজবাদী পার্টির সমর্থকরা।
বারাণসী থেকে ফেরার পথে আচমকাই মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি ঘটে। 'ডিসেন্ড' হয়ে যায়। নির্দিষ্ট উচ্চতার থেকে বিমান নেমে যায় অনেকটাই নীচে! আতঙ্কিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীরা। বিমানের ভিতরে ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। তবে এড়িয়ে গেছে দুর্ঘটনা। জানা যায়, আকাশ পরিষ্কার ছিল। দমদমে নামার মিনিট দশেক আগে এই বিপত্তি ঘটে। দ্রুত পরিস্থিতি সামলে নেন পাইলট। শেষপর্যন্ত নিরাপদে দমদম বিমানবন্দরে নামে মুখ্যমন্ত্রীর বিমান।
হঠাত কেন এই ঘটনা ঘটেছে তাই জানতে চাওয়া হয়েছে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার কাছে। তাদেরকে বলা হয়েছে DGCA-র কাছ থেকে জেনে বিস্তারিতভাবে এই রিপোর্ট জমা দিতে। আবহাওয়া স্বাভাবিক থাকার পরেও এই দুর্ঘটনা কেন কোনো চক্রান্ত রয়েছে কিনা সে বিষয় খতিয়ে দেখার কথাও জানানো হয়েছে চিঠিতে বলে খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ