Latest News

6/recent/ticker-posts

Ad Code

Mamata Banerjee: নতুন সরকারে এক বছর পূর্তিতে জনসংযোগের ঘোষনা মুখ‍্যমন্ত্রী মমতার

জনসংযোগ যাত্রার ঘোষনা মুখ‍্যমন্ত্রী মমতার





Mamata Banerjee: নতুন সরকারে এক বছর পূর্তিতে জনসংযোগের ঘোষনা মুখ‍্যমন্ত্রী মমতার। আজ নজরুল মঞ্চে এ ঘোষনা দেন তিনি। 



২রা মে নতুন সরকারের এক বছর আর এই উপলক্ষে ৫ই মে থেকে শুরু হতে চলেছে জনসংযোগ যাত্রা। মমতা বন্দোপাধ‍্যায় বলেন, ‘উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) শেষ হওয়ার পর ২ মে নতুন সরকারের এক বছর। ৫ মে থেকে ২১ জুলাই পর্যন্ত হবে জনসংযোগ। ৫ মে শুরু হবে সংযোগ যাত্রা। ২১ জুলাই থেকে পুজো পর্যন্ত হবে জনসংযোগ। তৃতীয় পর্যায় হবে দিওয়ালির (Diwali) পর থেকে’, 



এদিন দলের রাজ‍্য কমিটিও ঘোষনা করেন। এছাড়াও, নজরুল মঞ্চে এদিন নাম না করে দলের একাংশকে বিঁধলেন তিনি। বিক্ষুব্ধদের দিলেন কড়া বার্তা। পাশাপাশি এদিন সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুটহাট বিবৃতি দেওয়া নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন তৃণমূল নেত্রী। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code