Latest News

6/recent/ticker-posts

Ad Code

বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের





বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রার্থীর নাম ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।



বালিগঞ্জে (Ballygunge) বিধানসভা উপনির্বাচনে (Assembly By-Election) প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। আসানসোলে (Asansol) লোকসভা উপনির্বাচনে (Lok Sabha By-Election) প্রার্থী শত্রুঘ্ন সিন্হা (Shtrughan Sinha)।



আসানসোলে বিজেপি সাংসদ থাকাকালীন বিজেপি ছাড়ার পাশাপাশি সাংসদ পদ থেকেও ইস্তফা দেন বাবুল। আসানসোল আসনটি খালি হয়। এবার সেখানে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় বালিগঞ্জ বিধানসভা আসনটি খালি হয়েছে।



ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষন ঘোষণা করেছে কমিশন। ১২ এপ্রিল আসানসোল, বালিগঞ্জে উপনির্বাচন। ১৬ এপ্রিল ভোট গণনা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code