jelenskyy brand tea: জেলেনস্কির চরিত্রের মতোই কড়া এই চা !
এবার লিকারেও মিশে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। একটি স্টার্ট-আপ সংস্থা জেলেনস্কি ব্র্যান্ড নামে একটি অসম চা বাজারে এল।
অসমের ওই সংস্থা জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অসীম সাহস আর বীরত্বকে সম্মান জানাতেই তাদের নতুন চা-ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে জেলেনস্কি (jelenskyy tea)। এই সংস্থার প্রধান রণজিৎ বড়ুয়া জানিয়েছেন, জেলেনস্কি নামের ওই চা (jelenskyy tea) স্বাদে কড়া।
রণজিৎ জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা। কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের মানুষের পাশে থেকে গিয়েছেন। সাহস জুগিয়েছেন সেনা এবং সাধারণ মানুষকে। তাঁর সেই সাহস ও বীরত্বকে সম্মান জানানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য।
রণজিৎ আরও বলেন, জেলেনস্কির নায়কোচিত চরিত্রের সঙ্গে তাঁদের চায়ের স্বাদকে মিলিয়ে দিতে চেয়েছেন এই নামকরণের (jelenskyy tea) মাধ্যমে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ