'তোলা বাজ, প্রোমোটার, ও চরিত্রহীন ব্যক্তিকে চাই না', পোষ্টার ঘিরে বিতর্ক
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর:-
ফের পোষ্টার ঘিড়ে বিতর্ক বর্ধমানের ২১ নং ওয়ার্ডের পাশিখানা এলাকায়।অভিযোগের তীর একে অপরের বিরুদ্ধে।
বর্ধমান পৌরসভার,পৌর ভোটের প্রার্থী তালিকা প্রকাশের আগেই ২১ নং ওয়ার্ডের নির্মল ঝিলে ঢোকার মুখে একটি আড়াই বাই চার ফুট সাইজের লাল হলুদ ফ্লেক্স কে কেন্দ্র করে সৃষ্টি হয় বিতর্ক।
ফেলেক্সে লেখা আছে বর্ধমান পৌরসভার পৌর প্রতিনিধি হিসেবে ২১ নং ওয়ার্ডে কোন প্রকার তোলা বাজ, প্রোমোটার, ও চরিত্রহীন ব্যক্তিকে যে কোনো দলে মানছি না, মানবো না।প্রতিবাদে ২১ নং ওয়ার্ডের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজ।এই পোস্টারকে ঘিড়েই বিতর্ক। অভিযোগের তীর একে অপরের বিরুদ্ধে।
তৃণমূল কংগ্রেসের সাধারন সম্পাদক সরবান মাহাত বলেন এটা বিরোধীদের চক্রান্ত।কদিন থেকে দেখছি বর্ধমানের বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টর ঝুলছে।আজ সকালে এলাকা পরিদর্শনে যাবার সময় এই পোস্টারটি দেখতে পাই। এটা আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করতে বিজেপির চক্রান্ত বলে দাবি করেন সরবান। তিনি বলেন আমাদের মধ্যে কোনো গোষ্ঠি দ্বন্দেই। দল যাকে প্রার্থী করবে আমরা মাথা পেতে নেবো।
ভারতীয় জনতা পার্টির জেলা পূর্ব বর্ধমান জেলা সহ সভাপতি ডাক্তার এস আর ব্যানার্জি বলেন বর্ধমানের ৩৫ টি ওয়ার্ড ছেড়ে দিয়ে একটা ওয়ার্ডে বিজেপি পোস্টার মারতে যাবে?এটা তৃণমূলের নিজের গোষ্ঠি দন্দ্ব।এর আগে এই রকম অনেক পোস্টার পোরেছে। নিজেদের অডিট রিপোর্টে কি হয়েছে তা তারা নিজেরাই ফাঁস করেছে।নিজেদের মধ্যে মারা মারিও হয়েছে।তৃণমূলের কাছে যখন আর কোন যুক্তি থাকেনা, তখন একটাই যুক্তি বিজেপির চক্রান্ত। এটা আর মানুষ মেনে নেবেনা বলে জানান এস আর ব্যানার্জি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
2 মন্তব্যসমূহ
👍👍
উত্তরমুছুনThik
উত্তরমুছুন