SSC GROUP D মামলায় নয়া মোড়
SSC GROUP D মামলায় কয়েকদিন আগেই ৫৭৩ জনের চাকরি বাতিলের রায়কে কেন্দ্রে ডিভিশন বেঞ্চে গেল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) নিযুক্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটি।
কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই তদন্ত বাতিল করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। গঠন করে দেয় কমিটি।
গত ডিসেম্বরে সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নজরদারিতে তৈরি বিশেষ অনুসন্ধানকারীদল অনুসন্ধানের নির্দেশ দেয় আদালত। এর আগে ৭ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে রিপোর্ট দিতে বলেছিল হাইকোর্ট ।
যদিও নির্ধারিত সময়ের থেকে আরও কিছুটা সময় চেয়েছিল কমিটি। এসসি-র (SSC) পক্ষে অনুসন্ধানকারী দলে ছিলেন আশুতোষ ঘোষ সহ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) সহ-সচিব(প্রশাসন) পারমিতা রায়, হাইকোর্টের আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।
এরপর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপর একটি নতুন মামলায় দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনের নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে আবেদন জানাল বিচারবিভাগীয় তদন্ত কমিটি।
কমিটির আবেদন আদালতের বেঁধে দেওয়া তদন্তের সময়সীমা বৃদ্ধি করা হোক এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের বেশ কিছু অংশ বাতিল করুক ডিভিশন বেঞ্চ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
5 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood
উত্তরমুছুনGood
উত্তরমুছুনGood
উত্তরমুছুন