সোনাগাছি যৌনপল্লীতে রক্ত দিয়ে সরস্বতী পুজোর উদ্বোধন করবেন মদন মিত্র
দোরগোড়ায় বিদ্যার দেবী সরস্বতী পুজো। আর তার আগে সরস্বতী পুজো নিয়ে বড় ঘোষনা দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। তৃণমূলের কালারফুল বয় মদন মিত্র এবার সরস্বতী পুজো করবেন সোনাগাছিতে। আর সেকথা নিজেই জানালেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে আরো জানানো হয় পুজো হবে রক্ত দিয়ে!
আসলে, সোনাগাছি যৌনপল্লীর সরস্বতী পুজো উদ্বোধন করবেন মদন মিত্র। আরো জানা গেছে, পুজোর উদ্বোধনে রক্ত দিয়ে পুজো করবেন মদন মিত্র। ৬টা ৪৫-এ এই উদ্বোধন হবে বলেও জানা গেছে।
তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ নেতা, রাজনীতির দুনিয়ায় এক রঙিন চরিত্র মদন মিত্র। তাঁকে কে না চেনে। তিনি যে কখনো নায়ক আবার কখনো গায়ক রুপেও সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন। আবার রাস্তায় বাইক নিয়ে ছোটেন আবার কখনও প্রতিপক্ষকে দেন হুশিয়ারি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ