দিনহাটা পৌরসভায় বিনা প্রতিদন্দ্বীতায় জয়ী তৃনমুল ,ভোট হবে ৬,৮,১০এই তিনটি ওয়ার্ডে
অরবিন্দ শর্মা, দিনহাটাঃ
অনান্য পৌরসভার সঙ্গে সঙ্গে দিনহাটায় পৌর নির্বাচন হবে ২৭শে ফেব্রুয়ারী। গতকাল দিনহাটা পৌরসভার মননয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল।
তৃণমূলের পক্ষ থেকে ১৬ টি আসনেই প্রার্থী দিয়েছে আগেই। গতকাল ১,৩,৯,১২,১৩,১৫,১৬ এই ওয়ার্ডগুলোতে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল ।
আজ মহুকুমা দপ্তরে স্ক্রুটনিতে বাদ পড়ে ২,৪,৫,৭,১১,১৪ নম্বর ওয়ার্ড। শুধুমাত্র ৬,৮,১০ নম্বর ওয়ার্ডে ভোট হবে বলে জানান এস ডি ও রানা বিশ্বাস।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ