প্রাথমিক স্কুল খুলবে কবে? জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
করোনার প্রকোপে দীর্ঘদিন বন্ধ স্কুল। নবম থেকে দ্বাদশ শ্রেনির আংশিক পঠন পাঠন হলেও পরে তা বন্ধ হয়ে যায়। এরপর, এমাস থেকেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পঠন পাঠন শুরু হয়েছে। এদিকে চলছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। এই পরিস্থিতিতে এবার প্রাথমিক স্কুল খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন উদ্বাস্তুদের নিঃশর্ত জমির দলিল প্রদান কর্মসূচি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। স্কুল গুলো চালু হয়েছে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য শুরু হয়েছে পাড়ায় পাড়ায় শিক্ষালয়। একেবারে ছোটদের কথা চিন্তা করা হচ্ছে। নতুন কোনও জিন আসার কথা শোনা যাচ্ছে। সেদিকে লক্ষ রাখতে হবে। সব কিছু ঠিক থাকলে তাহলে ছোট ক্লাস গুলো ৫০ শতাংশ করে করা যায় কিনা তা ভেবে দেখা হবে। একদিন পর পর একদিন চালান যায় কিনা সেদিকে চিন্তা ভাবনা করতে হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
6 মন্তব্যসমূহ
তাড়াতাড়ি ভাবুক
উত্তরমুছুনখুবই ভালো সিদ্ধান্ত
উত্তরমুছুনদিদি ( পিসি ) স্কুল টা তারাতারি খুলে দিন
উত্তরমুছুনবাচ্চা গুলার ফিউচার শেষ হয়ে যাচ্ছে
ভাবতে ভাবতে বাচ্চা গুলোর ভবিষ্যত নষ্ট
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনভালো খবর
উত্তরমুছুন