One Man One Post: মমতা ছাড়া সবার পদ অবলুপ্ত, দেখে নিন নতুন তালিকা
One Man One Post: কয়েকদিন থেকেই গুঞ্জন উঠেছে তৃণমূল কংগ্রেস ওয়ান ম্যান ওয়ান পোস্ট নীতিতে এগোবে। আজ তৃণমূলের (Trinamool Congress) ২০ সদস্যের জাতীয় কর্মসমিতি (TMC National Working Committee) ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আজকের ঘোষিত কমিটিতে মমতা ছাড়াও রয়েছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, বুলুচিক বারিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল এবং গৌতম দেব-সহ অন্য়রা। এখন মোট ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি চারজনের নাাম পরে ঘোষণা করা হবে।
আজ কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার পরে পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘‘জাতীয় কর্মসিমিতি ঘোষিত হল। এর পর পদাধিকারীদের নাম নেত্রী ঘোষণা করবেন।’’ অর্থাৎ সভানেত্রীর পদ ছাড়া তৃণমূলের শীর্ষস্তরে সমস্ত পদের আপাতত অবলুপ্তি হচ্ছে।
তৃণমূলের জাতীয় কর্মসমিতির সভানেত্রী থাকছেন মমতাই। বাকি পদাধিকারীদের নাম তিনিই পরে ঘোষণা করবেন। অর্থাৎ এতদিন যারা পদাধিকারী ছিলেন তাঁরা আর কোনও পদে থাকলেন না। পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে দলের মহাসচিব পর্যন্ত সব পদাধিকারীদের নাম জানাবেন তৃণমূল সুপ্রিমো।
এক্ষেত্রে আগামীতে এক ব্যক্তি এক পদ এই সিদ্ধান্তেই কি এগোবে দল, বা কি হতে চলেছে স্ট্রেটেজি তা আগামীতেই বোঝা যাবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
6 মন্তব্যসমূহ
Wah
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনGood
উত্তরমুছুনতোমরা নিজেরা নিজেদের গধি নিয়ে টানাটানি করো
উত্তরমুছুনসাধারণ মানুষ এই দিকে মরুক
👍
উত্তরমুছুনGood
উত্তরমুছুন