Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Exam: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়- জানুন বিস্তারিত

Madhyamik- H.S-  মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়- জানুন বিস্তারিত


Madhyamik- H.S




নিউজ ডেস্ক: এবছর অনলাইনে নয় অফলাইনেই হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ রাজ্যের সমস্ত বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের পৌরহিত্যে সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকের পরেই স্পষ্ট হয় দুই পরীক্ষা মিলিয়ে প্রায় ১৯ লক্ষ পড়ুয়ার এই পরীক্ষা হবে অফলাইনেই। 

৭ মার্চ থেকে  শুরু হচ্ছে মাধ্যমিক এবং ২রা এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৬৪৮ জন। পরীক্ষাকেন্দ্র ১ হাজার ৪৩৫টি। উচ্চমাধ্যমির পরীক্ষার্থী ৭ লক্ষ ৩৯ হাজার ৫৮৮জন। পরীক্ষাকেন্দ্র ৯৮৯টি। এবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিশেষ প্রস্তুতি নিচ্ছে সংসদ ও পর্ষদ। ইতিমধ্যে জেলায় জেলায় উচ্চস্তরের মিটিং হচ্ছে পরীক্ষা সংক্রান্ত। 

এখনো পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত তথ্য সামনে এসেছে দেখে নিন একনজরে- 

  • মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক -দুটি পরীক্ষাই হবে অফলাইনে।
  • মাধ্যমিক পরীক্ষা হবে ৭ই মার্চ থেকে ১৬ই মার্চ পর্যন্ত। 
  • উচ্চমাধ্যমিক হবে ২রা এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত।

  • মাধ্যমিক পরীক্ষা দিতে হবে আগের মতোই অন্য স্কুলে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষা  হবে নিজের স্কুলে।
  • সবক্ষেত্রেই কোভিড বিধি বিশেষ ভাবে মানতে হবে।  পরীক্ষার্থীদের বসার ব্যবস্থাও কোভিড বিধি মেনেই করতে হবে।

  • ২৩ ফেব্রুয়ারি থেকে এডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ডে যদি কোনও সংশোধনের প্রয়োজন হয়, তা করতে হবে মার্চের ৪ তারিখের মধ্যে।

  • স্পর্শকাতর কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরায় নজরদারি থাকবে। এমনকি প্রয়োজনে পরীক্ষাকেন্দ্রে ভিডিওগ্রাফিও করা যেতে পারে।
  • স্পর্শকাতর কেন্দ্র ও সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা যায় কি না সেব্যাপারেও প্রস্তাব রেখেছে  পর্ষদ ও কাউন্সিল।


  • অন্যান্য বছরের মতন পরীক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় জেরক্সের দোকান বন্ধ রাখা হবে।
  • লাউড স্পিকার যাতে কোনওভাবেই না বাজে সে বিষয়ে পুলিশ প্রশাসনকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code