৭-১ গোলে চিনকে হারাল ভারতীয় মহিলা হকি দল
FIH Hockey Pro League: চিনের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতল ভারত। ওমানের মুসকাটে আয়োজিত মহিলাদের হকি প্রো লিগে (FIH Hockey Pro League) এই দূর্দান্ত জয় ছিনিয়ে এনেছে ভারতীয় মহিলা হকি দল।
৭-১ গোলে চিনকে হারাল ভারত। ভারতীয় মহিলা দলের হয়ে গোলগুলি করেন নবনীত কৌর,, সুশীলা চানু (২টি) নেহা, বন্দনা কাতারিয়া, শর্মিলা দেবী ও গুরজিত কৌর।
ম্যাচের হাফ টাইমে খেলার ফল ছিল ২-০। ম্যাচের সেরা হন শর্মিলা দেবী।
প্রসঙ্গত গত শুক্রবার মহিলাদের এশিয়া কাপের ব্রোঞ্জ পদক নির্ণায়ক ম্যাচে চিনকে ২-০ গোলে হারিয়েছিল ভারত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ