গুজরাটে লুকিয়ে পাকিস্তানি? আটক ১০টি পাক নৌকা
আহমেদাবাদ, ১০ ফেব্রুয়ারি: পাকিস্তানি (Pakistan) মাছ ধরার নৌকা আটক করল বিএসএফ। ৯ ফেব্রুয়ারি থেকে গুজরাটের হরমি নাল্লার কাছ থেকে আটক করা হয় ৯টি পাকিস্তানি নৌকা (Pakistani Fishing Boats)। ১০ ফেব্রুয়ারি সেই সংখ্যা ১১-তে পৌঁছয়। এখনও খোঁজ চলছে।
বিএসএফ (BSF) এর পক্ষ থেকে জানানো হয়েছে- "গুজরাটের (Gujrat) ওই এলাকায় আর কোনও পাকিস্তানি মাছ ধরার নৌকা লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে তল্লাশি চলছে ।"
বিএসএফের তরফে আরও জানানো হয়, পাকিস্তানি মাছ ধরার নৌকাগুলি হরমি নাল্লার বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। ফলে ভারতীয় বায়ুসেনার তরফে কমান্ডোদের ৩টি দলকে বিভিন্ন জায়গায় নামিয়ে হরমি নাল্লার একাধিক জায়গা থেকে উদ্ধার করা হয় এই পাকিস্তানি নৌকাগুলি।
আর এরপরই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সম্পূর্ণ গুজরাট জুড়ে চল্লাশি জারী রেখেছে BSF .
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ