আদালতের হস্তক্ষেপে সুদিন ফিরতে চলেছে টেট পরীক্ষার্থীদের
আদালতের হস্তক্ষেপে সুদিন ফিরতে চলেছে টেট পরীক্ষার্থীদের। ২০১৪ সাল থেকে প্রশিক্ষিত হলেও টেট সার্টিফিকেট পাননি কেউই। কিন্তু এবার কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্রশিক্ষিত হলেই টেট সার্টিফিকেট পাওয়া যাবে। এদিন আদালতে এমনটাই জানালো পর্ষদ।
২০১৪ সালে টেট মামলা নিষ্পত্তির পর এক মাসের মধ্যে টেট সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশের পরেও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একমাসের মধ্যে সার্টিফিকেট দেওয়া হয়নি। বরং পর্ষদের তরফে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
সেই প্রেক্ষিতেই বিষয়টি নিয়ে আদালতে শুনানিতে প্রশিক্ষন হলেই টেট সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত জানানো হল। এর আগে চাপে পড়ে পর্ষদ জানায় আমরা সকলকেই টেট সার্টিফিকেট দিয়ে দেবো। কিন্তু যারা প্রশিক্ষন নেয়নি তাঁদেরকে দেওয়া হবে না। কিন্তু যারা প্রশিক্ষন নেবে তাঁদেরকে অতি দ্রুত সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তবে যারা টেট পাশ করেছে এবং প্রশিক্ষনপ্রাপ্ত তাঁদেরকে এখনই সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।
পাশাপাশি সৌমেন সেন এবং সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জানানো হয়, কেউ টেট সার্টিফিকেট না চাইলে আবেদন করলে দুই সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এই নির্দেশের পর মনে করা হচ্ছে ২০১৪ সাল থেকে যারা টেট সার্টিফিকেট পাননি তারা পর্ষদের তরফে সকলকে টেট সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
3 মন্তব্যসমূহ
Good
উত্তরমুছুন👍
উত্তরমুছুনgood news
উত্তরমুছুন