West Bengal Schools Reopening
৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে পড়ুয়াদের জন্য। সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হচ্ছে অফলাইনেই। একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী জানান-
৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলবে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। ক্লাস শুরু হবে কলেজ, বিশ্ববিদ্যালয়েও।
তবে ছোটদের স্কুল এখনই খুলছে না। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে ‘পাড়ায় পাঠশালা’য়।
৪, ৫ সরস্বতী পুজো। ছেলেমেয়েরা পুজো করতে পারবে। তাই ৩ তারিখ থেকে বিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হলো।
সরকারি, বেসরকারি অফিসে ৭৫ শতাংশ হাজিরা নিয়ে হবে কাজকর্ম। আগে ছিলো ৫০ শতাংশ।
এদিন তিনি জানান স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে জয় হিন্দ বাহিনী, মন্ত্রিসভার অনুমোদন পেল।
ছাত্রদের জন্য স্টুডেন্ট ইন্টেসিভ স্কুম চালু করা হলো। যাদের ৬০ শতাংশ নাম্বার থাকবে তারা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করা যাবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
7 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনWow good news 🥰
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood
উত্তরমুছুন