Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোকসভায় লঞ্চ হল ডিজিটাল সংসদ অ্যাপ!

লোকসভায় লঞ্চ হল ডিজিটাল সংসদ অ্যাপ!




লোকসভা সচিবালয় ডিজিটাল সংসদ (Digital Sansad) নামের অ্যাপ লঞ্চ করল। এই অ্যাপের মাধ্যমে সহজেই সংসদের ঘটনাক্রমের খবর রাখা যাবে। এর পাশাপাশি আইনপ্রণেতারা কে কী করলেন, তাও জানা যাবে।




সংসদ সদস্যরা অ্যাপটির মাধ্যমে তাঁদের নোটিশের স্টেটাস, হাউস বুলেটিন ইত্যাদি আপডেট চেক করতে পারবেন৷ সংসদ সদস্যদের ভিতরে ল্যাপটপ ব্যবহার করা নিষেধ। তাই অ্যাপটি সংসদে বিতর্কের সময়ে সংসদীয় তথ্য সংগ্রহে সাহায্য করবে।




ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমেই সংসদ সদস্যরা উপস্থিতির জন্য লগ ইন, প্রশ্ন করা, বিতর্ক বা মুলতবি প্রস্তাবের জন্য নোটিশ জমা দিতে পারবেন। ডিজিটাল সংসদ অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে উপলব্ধ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code