দ্বিতীয়বার করোনা আক্রান্ত রুক্মিনী
টলিউডেও থাবা করোনার। একের পর এক অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক আক্রান্ত হচ্ছেন করোনায়। বুধবার রাতে দেবের করোনা আক্রান্তের খবর পাওয়ার পর পরেই রুক্মিনীর করোনা আক্রান্তর খবর পাওয়া যায়। সোশ্যাল হ্যাণ্ডেলে নিজের করোনা আক্রান্তের খবর নিজেই জানিয়েছেন তিনি।
বুধবার সন্ধেবেলা রুক্মিনী মৈত্র টুইটারে লেখেন,'সবাইকে জানাচ্ছি আমি কোভিড পজিটিভ। আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। সময় আমাদের পরীক্ষা নিচ্ছে তাই এই সময় শক্ত থাকা জরুরি। সবাই মাস্ক পরুন। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। ধন্যবাদ।'
দেশে দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। ফলে ইতিমধ্যে রাজ্যে জারি হয়েছে কড়া বিধি নিষেধ। মাস্ক পড়া, সোশ্যাল ডিস্টান্সিং মেনে চলা বাধ্যতামূলক। পাশাপাশি জারি হয়েছে নাইট কার্ফু। বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়।
টলিউডে করোনা আক্রান্ত হয়েছেন রাজ, শুভশ্রী, মিমি, পরমব্রত, রুদ্রনীল, দেব সহ আরো অনেকে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ