Latest News

6/recent/ticker-posts

Ad Code

১১ দিন পার হলেও ধর্ষকদের ধরেনি পুলিশ, গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ, পুলিশ ছুড়লো কাঁদানো গ্যাস

১১ দিন পার হলেও ধর্ষকদের ধরেনি পুলিশ, গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ, পুলিশ ছুড়লো কাঁদানো গ্যাস 


পথ অবরোধ



রাহুল দেব বর্মন,কোচবিহার

কোচবিহার জেলার পশ্চিম ঘুঘুমারীতে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগে স্থানীয় বাসিন্দা রাস্তা অবরোধ করেছিলেন। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত অপরাধীদের ধরা হবেনা তারা ততক্ষণ পথ অবরোধ তুলবেন না।

এ বিষয়ে কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী এসে পথ অবরোধকারী সাধারণ মানুষকে বোঝাতে চান তারা যাতে এই পথ অবরোধ তুলে নেয় এবং এও আশ্বাস দেন দ্রুত তারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।




কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা কয়েকদিন আগেই থানায় অপরাধীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় তাই তারা যতক্ষণ পর্যন্ত না অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে তারা পথ অবরোধ তুলবেন না।

অবরোধকারীরা জানান- ১১ দিন আগে ধর্ষিতা হন বছর ৪০ এর এক মহিলা । অথচ পুলিশ এখনো অপরাধীদের গ্রেপ্তার করেনি। 


এরপর এই বিশাল পুলিশবাহিনী নিয়ে কোতোয়ালি থানার আইসি পথ অবরোধ তুলে দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের উপর লাঠিচার্জ করে এবং কাঁদানো গ্যাস ছোড়ে। এর ফলে উত্তেজিত জনতা পুলিশ প্রশাসনের উপর লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code