Bigg Boss Season 15 Grand Finale 2022 Colors TV : শেষ হলো ১৫ এবার অপেক্ষা Bigg Boss 16
Bigg Boss Season 15 Grand Finale 2022 Colors TV : টেলিভিশনের বিখ্যাত রিয়েলিটি শো, বিগ বস (Bigg Boss) সবসময়ই দর্শকদের প্রিয় রিয়েলিটি শো। তবে অনুষ্ঠানটির 15 তম সিজন দর্শকদের কাছ থেকে খুব বেশি ভালোবাসা পায়নি। গত কয়েক মাস ধরে চলমান এই শো অবশেষে শেষ হল। এর সঙ্গে দর্শকদের অপেক্ষার প্রহরও শেষ হয়েছে। তবে এখন একটাই জিজ্ঞাসা বিগ বস ১৬ (Bigg Boss 16) কবে শুরু হবে ।
শোয়ের এই মরসুম শেষ হওয়ার সাথে সাথে, সবাই এই রিয়েলিটি শো অর্থাৎ বিগ বস 16-এর পরবর্তী সিজন সম্পর্কে জানতে আগ্রহী। শো শেষে সালনাম খান জানান, ৮-৯ মাস পর শোটির পরবর্তী সিজন শুরু হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত খবর আসছিল যে এই মরসুমের ট্রফি প্রতীক তার নামেই হতে চলেছে। কিন্তু প্রতীক নয়, বিজয়ী তেজস্বী। তেজস্বী প্রকাশ, যিনি প্রথম থেকেই শোটির শক্তিশালী প্রতিযোগী ছিলেন, এই মরসুমের বিজয়ী হিসাবে নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে এবারের আসরের প্রথম রানার আপ হয়েছেন প্রতীক সহজপাল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ